ঢাকা,  বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

করোনা চিকিৎসায় এবার রক্ত দিলেন টম হ্যাঙ্কস দম্পত্তি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ২৭ এপ্রিল ২০২০
করোনা চিকিৎসায় এবার রক্ত দিলেন টম হ্যাঙ্কস দম্পত্তি 
ফাইল ছবি

করোনাভাইরাসে এই দিনে প্রতিদিন বিশ্বে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এই ভাইরাসের এখনো কোন প্রতিষেধক বের হয়নি। নানা রকম পদ্ধতিতে একেক দেশে চলছে একেক রকম চিকিৎসা। 

তবে এতকিছুর মাঝেও প্লাজমা থ্যারাপি কিছুটা কার্যকর হয়ে উঠেছে। এই পদ্ধতিতে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর রক্ত করোনার ভ্যাকসিন তৈরিতে ব্যবহার করা হয়।

করোনাভাইরাসের এমন ভ্যাকসিন তৈরির জন্য রক্তদান করলেন হলিউডের বর্ষিয়ান অভিনেতা টম হ্যাঙ্কস। সম্প্রতি একটি পডকাস্টের মাধ্যমে একথা সামনে আনেন এ অভিনেতা। কিছুদিন আগেই করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন টম তার স্ত্রী রিতা উইলসন।

Advertisement

এক সিনেমার শুটিং চলাকালীনই করোনা আক্রান্ত হয়ে পড়েন টম ও রিতা। ২ সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর করোনামুক্ত হয়ে সস্ত্রীক লস এন্জেলসে ফিরে আসেন তারা। এরপরেই নিজেদের রক্ত ও প্লাজমা ডোনেট করার সিদ্ধান্ত নেন দুজনে।

করোনামুক্ত হওয়ার জন্য তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে অনুমান। সেই অ্যান্টিবডি যদি করোনার ভ্যাকসিন তৈরিতে কাজে আসে সেজন্য নিজেদের প্লাজমা ও রক্ত দান করেন টম হ্যাঙ্কস ও রিতা উইলসন।

তারা বলেন, কেউ তাদের এজন্য অনুরোধ করেননি। তারা নিজেরাই মানুষের কল্যাণ হবে ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!